নেত্রকোনার মদন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪জুন) উপজেলা পাবলিক হলে উপজেলা ছাত্রদলের সভাপতি এইচ পিপুল এর সভাপতিত্বে ও মদন পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাহমুদুর রহমান (মিঠু) এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালিভাবে বক্তব্য রাখেন নেত্রকোনা -৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার,পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা যুবদলের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।
ছাত্রদলের কর্মী সমাবেশে উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ছাত্রদলের সকল পর্যায়ে নেতৃবৃন্দরা সমাবেশে উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহাবুব চৌধুরী বলেন, আজকের এই ছাত্র নেতারাই আগামী দিনের বলিয়ান নেতৃত্বের স্থান দখল করবে এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।তাই ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দলকে শক্তিশালী করতে হবে।
এসময় তিনি প্রতিটি ছাত্র দলের নেতাকর্মীকে সত্যের পথে থেকে আদর্শ রাজনীতি পথ অনুসরণ করে দলকে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান।

মদন (নেত্রকোনা) প্রতিনিধি 





















