ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন ফকিরের বিশেষ উদ্যোগে টাঙ্গাইলের মধুপুর গড়ের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গারোদের সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য ৫ দিন ব্যাপী এআই, সাইবার সিকিউরিটি সচেতনতা মূলক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
১৫ জুন সোমবার সকালে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
এ প্রশিক্ষনে মধুপুর গড়ের লাল মাটির নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাসরত এলাকার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন গারো সম্প্রদায়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খন্দকার
মোতালেব হোসেন,জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক এম ওবায়দুল্লাহ, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদত হোসেন ফকির প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি কর্মকর্তা আব্রারুল ইসলাম শিমুল।
এ সময় সময় সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার বলেন, মধুপুর ধনবাড়ির উন্নয়ন অগ্রগতির জন্য মাননীয় মন্ত্রী মহোদয় আন্তরিক। তিনি ২৫ টি বছর নিরলস ভাবে ছিলেন ও আছেন । শুধু নৃতাত্ত্বিক জনগোষ্ঠীই নয়, এ অঞ্চলের সার্বিক উন্নয়ন তিনি সর্বদা সচেষ্ট। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি রেল লাইন, গ্যাস ও মধুপুরে ফোর লেন সড়কে উন্নয়ন হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন বলেন, এ বিষয়বাদ বর্তমান সময়ে চলা সম্ভব নয়, তাই সময়োপযোগী এ প্রশিক্ষণ নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য অনেকটা কাজে লাগবে। ব্যক্তি থেকে জাতীয় জীবনেও গুরুত্ব রয়েছে। এমন আয়োজনের জন্য তিনি টাঙ্গাইল-১ আসনের এমপি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন, বর্তমানে অনলাইনে সরকারি বেসরকারি সেবা কার্যক্রম চলছে। সে জন্য ৫ দিন ব্যাপী শিক্ষার্থীদের জন্য এ প্রশিক্ষণের ব্যবস্থা করায় আইসিটি মন্ত্রী কে ধন্যবাদ জানান।মধুপুরের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের এ আয়োজন করে দিয়েছে। সামনে আরো তিন মাস ব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থাও করে দিয়েছে। এ প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা যাতে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতন হবে এমনটাই মনে করেন তিনি।

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 




















