১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাকের উদ্যোগে মুক্তাগাছায় মুরগির বাচ্চা বিতরণ ও লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশাল অঞ্চলে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মুরগির বাচ্চা বিতরণ ও লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় সেন্ট্রাল-১ ডিভিশনের ত্রিশাল অঞ্চলের মুক্তাগাছা এরিয়ার খেরুয়াজানী অফিসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় এসএস লিড জেনারেশন কার্যক্রমের আওতায় ১৬ জন নারী সদস্যের মাঝে মোট ২৪০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। পাশাপাশি সদস্যদের মুরগি পালন, সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উৎপাদন বৃদ্ধি বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. শাহিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আরিফুল ইসলাম এবং সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) আমিনা খাতুন ও ত্রিশাল অঞ্চলের সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর এ ধরনের উদ্যোগ সদস্যদের পুষ্টি নিশ্চিতকরণ, আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. শাহিদুল ইসলাম জানান, চলমান পুষ্টি চাহিদা পূরণ এবং সদস্যদের আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মুক্তাগাছা অফিস থেকে আরও ৪টি ভার্মি কম্পোস্ট প্ল্যান, ৬ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা, ৪৮০টি মুরগির বাচ্চা, ১টি গার্ডেন টিলা এবং সবজি বীজ বিতরণের কার্যক্রমও চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

গুজব ও অপতথ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালকসহ ১২ জন নিহত

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ব্র্যাকের উদ্যোগে মুক্তাগাছায় মুরগির বাচ্চা বিতরণ ও লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৬:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬