তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন গুজব ও অপতথ্য ভয়াবহ আকার ধারণ করেছে। গুজব ও অপতথ্য মোকাবেলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা নিতে হবে।
তিনি জানান, নির্বাচনের সময় ব্যক্তিগতভাবে তিনি অপতথ্যের শিকার হয়েছেন। সোমবার বিকালে নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এইআই বিষয়ক কর্মশালার সমাপনী দিনে সনদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন- রাস্ট্রের বিরুদ্ধে গুজব ও অপতথ্য প্রচার করা হচ্ছে। এটি মোকাবেলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখতে হবে। প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে সাংবাদিকদের দক্ষ করে তুলতে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম নেওয়া হবে। সমাজে নানান বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের আরও দায়িত্বিশীল ভূমিকা নেয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন (জুমে) পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফাতেমা জান্নাত। প্রশিক্ষণে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, সমন্বয়কারী পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন,তৌসিফ আকবর সহ প্রমুখ।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 




















