১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় পৃথক স্থানে দুইজনের মরদেহ উদ্ধার, বজ্রপাতে মৃত্যুর ধারণা

নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উভয়ের মৃত্যু বজ্রপাতে হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ দুটি ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের পেছনের মরাপুড়ি ডোবায়। সকালে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় আশরাফুল (৩৫) নামে এক যুবকের মরদেহ দেখতে পান।

নিহত আশরাফুলের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বাউচাপুর গ্রামে। তিনি মো. ইনচান মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ডাউকি গ্রামে তার মামা মো. ইদ্দু মিয়ার বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাছ ধরার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল এবং প্রায়ই বড়শি নিয়ে বিভিন্ন স্থানে মাছ ধরতে যেতেন। বুধবার রাতেও তিনি মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ডোবায় তার মরদেহ দেখতে পান।

অন্যদিকে, একই দিন সকালে উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী পশ্চিমপাড়া গ্রামে শামসুল হুদা (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, তিনি বজ্রপাতে মারা গেছেন।

নিহত শামসুল হুদা সুরুজ আলীর ছেলে। তিনি বাড়ির পাশের মুরাইল বিলের দেওয়াল খালে টাক জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উভয়ের মৃত্যুই বজ্রপাতে হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকসেবী আল-আমিনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, জখম সহোদর ভাই

মদনে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু 

18 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় পৃথক স্থানে দুইজনের মরদেহ উদ্ধার, বজ্রপাতে মৃত্যুর ধারণা

পোষ্টের সময় : ০৪:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬