০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মেক্সিকো। নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষস্থানেও উঠে গেছে দলটি।

ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। তবে বারবার অফসাইডের ফাঁদে পড়ে তারা গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। অন্যদিকে মেক্সিকোও কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

বিরতির পর ৫০তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি আসে। দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সিউং গিউ একটি উঁচু ক্রস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে সামনে থাকা লুইস রোমো বল জালে পাঠিয়ে মেক্সিকোকে এগিয়ে দেন।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া। কয়েকবার মেক্সিকোর রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও গোলরক্ষক রাউল রানহেলের দৃঢ়তায় সফল হতে পারেনি তারা।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। এই জয়ের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা প্রথম দল হলো তারা। পাশাপাশি গ্রুপের শীর্ষস্থানও নিজেদের দখলে নিয়েছে মেক্সিকো।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

পোষ্টের সময় : ০৯:৫৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬