১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে হারাল তুরস্ক, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিনে দুটি বড় অঘটনের জন্ম দিয়েছে তুরস্ক ও ইকুয়েডর। ইতোমধ্যে নকআউট নিশ্চিত করা যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক। অন্যদিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ ব্যবধানে পরাজিত করে অবিশ্বাস্যভাবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ইকুয়েডর।

‘ডি’ গ্রুপে আগেই শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো দ্বিতীয় সারির দল মাঠে নামান। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ২-২ সমতা থাকলেও স্টপেজ টাইমের অষ্টম মিনিটে কান উজুনের পাস থেকে কান আইহান গোল করে তুরস্ককে ৩-২ ব্যবধানে জয় এনে দেন। যদিও এই জয়ে তুরস্কের বিদায় ঠেকেনি। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে যুক্তরাষ্ট্র। একই গ্রুপে অস্ট্রেলিয়া গোলশূন্য ড্র করে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে।

অন্যদিকে ‘ই’ গ্রুপে আরও বড় চমক দেখিয়েছে ইকুয়েডর। আইভরি কোস্টের কাছে হার ও কুরাসাওয়ের সঙ্গে ড্রয়ের পর জার্মানির বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না তাদের। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লেরয় সানের গোলে পিছিয়ে পড়লেও নবম মিনিটে নিলসন আঙ্গুলোর সমতায় ফেরে ইকুয়েডর। এরপর ৭৭তম মিনিটে গঞ্জালো প্লাতার দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লাতিন আমেরিকার দলটি।

এই জয়ের মাধ্যমে ২০০৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠল ইকুয়েডর। আগের দুই দেখায় কখনও জার্মানিকে হারাতে না পারলেও এবার ইতিহাস গড়ে তারা শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে আগেই নকআউট নিশ্চিত করা জার্মানি গ্রুপ রানার্সআপ হিসেবেই পরের রাউন্ডে উঠেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মুক্তাগাছায় অবৈধ সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৫ লাখ ডলার সহায়তা দেবে কানাডা

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যুক্তরাষ্ট্রকে হারাল তুরস্ক, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

পোষ্টের সময় : ০১:১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬