১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুশ্রম নিরসনে ময়মনসিংহে শ্রম থেকে প্রত্যাহার ১৯০ শিশু

ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ বলেছেন, বিগত ২০২৫-২৬ অর্থবছরে ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন সেক্টরের কারখানা ও প্রতিষ্ঠান হতে ১৯০ জন শিশুকে শ্রম হতে প্রত্যাহার করা হয়েছে|।এর মধ্যে ময়মনসিংহ জেলার কারখানা প্রতিষ্ঠান হতে ১৩৩ জন শিশুকে শ্রম হতে প্রত্যাহার করা হয়েছে। মাঠ পর্যায়ে শিশুর তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা গেছে যে, এসব শিশুর অনেকেই অতিদরিদ্র পরিবার থেকে উঠে এসেছে

সোমবার (২৯ জুন) দুপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিগত বছরের শিশুশ্রম নিরসনে দাপ্তরিক কার্যক্রম উপস্থাপন করে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ এ প্রতিপাদ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সামাজিক দায়বদ্ধতা থেকে এসব শিশুর জন্য কাজ মানবিক করার আহ্বান জানিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ আরও বলেন, সরকারের বিভিন্ন সুবিধার আওতায় এসব শিশুর পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করার পাশাপাশি কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটির আওতায় এসব শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। অন্যথায় তারা কোন না কোনভাবে আবারও শ্রমে নিযুক্ত হবে| এ সময় তিনি শিশু শ্রমিকের পরিবারকে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করে, শিশুকে পড়াশুনায় ফিরিয়ে এনে শিক্ষার মাধ্যমে পুনর্বাসনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে দিবসটি উপলক্ষ্যে র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান। র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদিক্ষণ করে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভাপ অনুষ্ঠিত হয়।

এতে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান শাকিল, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. দেবজানি সান্নাল, ময়মনসিংহ মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল, মটর মেকানিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান বাবুল, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গোমেজ, মুক্তাগাছা প্রগতি যুব উন্নয়ন সংঘের সভাপতি জনাব রেজুয়ান আল কাফি প্রমুখ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

টাঙ্গাইলে শিশুপুত্র হত্যার দায়ে মায়ের ১৩ বছর কারাদন্ড

সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত ২৯

29 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শিশুশ্রম নিরসনে ময়মনসিংহে শ্রম থেকে প্রত্যাহার ১৯০ শিশু

পোষ্টের সময় : ০৬:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬