১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থী ৭৩ হাজার ৩৭

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হয়েছে। এবার বোর্ডটির অধীনে মোট ৭৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে দেশের সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা বডি-ওর্ন (শরীরে পরিহিত) ক্যামেরা ব্যবহার করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী রয়েছেন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। অন্যদিকে বরিশাল বোর্ডে সবচেয়ে কম ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী রয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৭৩ হাজার ৩৭ জন।

এদিকে লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের গুজব বা ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

তারাকান্দায় বৃক্ষরোপণ কর্মসূচি ও ভবন উদ্বোধন করলেন মউক চেয়ারম্যান

বকশীগঞ্জে পানির ট্যাংকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু 

02 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থী ৭৩ হাজার ৩৭

পোষ্টের সময় : ০৯:২৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬