১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু

  • RA
  • পোষ্টের সময় : ০৯:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৪০৩ ভিউ :

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিদ্যুতের তারে জড়িয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী পূর্ব সমশ্চূড়া গুচ্ছ গ্রাম কলোনির পাশের লাল টেংগড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনার জেরে স্থানীয় কৃষক জিয়াউর রহমান জিয়াকে আটক করেছে।

শেরপুরের মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী জানান, সন্ধ্যার পর প্রায় ২০টি বন্য হাতির একটি দল লাল টেংগড় এলাকায় আসে। খাবারের সন্ধানে তারা জিয়াউর রহমানের বোরো ধানের খেতে নামে। এ সময় খেতে তাণ্ডব চালানোর একপর্যায়ে একটি হাতি বৈদ্যুতিক জেনারেটরের লাইনের জিআই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

এ ঘটনায় হাতির দলটি ক্ষিপ্ত হয়ে ব্যাপক তাণ্ডব চালায় এবং মৃত হাতিটিকে ঘিরে রাখে। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। মৃত হাতিটি একটি মাদী হাতি বলে নিশ্চিত করেছেন তারা।

রেঞ্জার দেওয়ান আলী জানান, আটক কৃষক জিয়াউর রহমান তার ফসলি জমি রক্ষার জন্য বৈদ্যুতিক জেনারেটরের সংযোগ ব্যবহার করে বন্য হাতিটিকে হত্যা করেছেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মৃত হাতিটির ময়নাতদন্ত শেষ হলে সেটিকে মাটিচাপা দেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নেইমারের ফেরার ম্যাচে ভিনি ম্যাজিকে উড়ে গেল স্কটল্যান্ড

সৌদিতে এক বছরে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু

পোষ্টের সময় : ০৯:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫