১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ফ্রান্স ১-০ গোলে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে প্যারাগুয়ের শক্ত রক্ষণ ভাঙতে পারেনি ফরাসিরা। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচের ৬১ মিনিটে পরিবর্তন আনেন ফ্রান্সের কোচ। বদলি হিসেবে নেমেই দেজিরে দুয়ে পেনাল্টি আদায় করে নেন। সেই পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে প্যারাগুয়ে। তবে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয় ফ্রান্সের রক্ষণ। অন্যদিকে শেষ দিকে এমবাপ্পে আরও দুটি সুযোগ পেলেও সেগুলো প্রতিহত করেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল।

শেষ পর্যন্ত এমবাপ্পের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এই জয়ে তারা নিশ্চিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট। পাশাপাশি চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা সাতে নিয়ে গিয়ে এমবাপ্পে লিওনেল মেসির সমতায় পৌঁছেছেন। এছাড়া বিশ্বকাপের ইতিহাসে তার মোট গোলসংখ্যা এখন ১৯, যা মেসির ২০ গোলের থেকে মাত্র এক কম।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে মিউজিক ফোরামের পদযাত্রা, শতাধিক শিল্পীর সঙ্গীত পরিবেশনা

হালুয়াঘাটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

04 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

পোষ্টের সময় : ১০:৫৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬