০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে হল্যান্ডের নরওয়ে

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। আর্লিং হলান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত হয়।

ম্যাচের শুরুতেই সপ্তম মিনিটে আলেকজান্ডার সোরলোথ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ১৪তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল, কিন্তু ব্রুনো গিমারেসের শট দারুণভাবে রুখে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড। প্রথমার্ধে দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে বলের দখলে এগিয়ে থাকা নরওয়ে ৭৯তম মিনিটে এগিয়ে যায়। আন্দ্রেয়াস শেল্ডেরাপের ক্রস থেকে হেডে গোল করেন আর্লিং হলান্ড। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। তবে যোগ করা সময়ের আগে ৯০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে নরওয়ের জয় প্রায় নিশ্চিত করেন হলান্ড।

অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। কিন্তু তাতে শুধু ব্যবধানই কমে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ২-১ গোলের জয় নিয়ে বিশ্বকাপের শেষ আটে জায়গা নিশ্চিত করে নরওয়ে।

এই জয়ের ফলে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল নরওয়ে। দুই দলের পাঁচ দেখায় নরওয়ের জয় তিনটি, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে মদের বোতল নিয়ে টিকটকে ভিডিও, মাদক মামলায় কারাগারে নারী

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি

07 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে হল্যান্ডের নরওয়ে

পোষ্টের সময় : ০৯:৩৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬