০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার হাতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমাপ্রদান

  • RA
  • পোষ্টের সময় : ০৩:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৩৬১ ভিউ :

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা প্রদান করেছে গণমাধ্যম সংস্কার কমিশন।

আজ (শনিবার) ২২ মার্চ যমুনায় কমিশনের সদস্যরা প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন জমা হওয়ার পর ব্রিফিংয়ে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন মিশন প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ।

কামাল আহমেদ বলেন, একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবে— এমন প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার সাথে একীভূত করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে সরকার। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে এই ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করা হয়।

সাংবাদিকদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দিতে হবে। এটি না দেওয়ার ফলে অনেকে অনৈতিক কাজে জড়াচ্ছে। তবে বেতন-ভাতার ওয়েজবোর্ডে আমাদের এখতিয়ার না থাকলেও আর্থিক নিরাপত্তার কথা বলা হয়েছে। ন্যূনতম নবম গ্রেড অনুযায়ী একজন সাংবাদিকের বেতন হতে হবে। পাশাপাশি রাজধানীতে কর্মরত সাংবাদিকদের ঢাকা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

‘জনতা ব্যাংক পিএলসি. জিয়া পরিষদ’ ইউনিটের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

23 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রধান উপদেষ্টার হাতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমাপ্রদান

পোষ্টের সময় : ০৩:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫