০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনন্দমোহন কলেজ: ময়মনসিংহ পাচ্ছে আরো একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৩ জুলাই জারি করা এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের ১১ এপ্রিল পাঠানো আধা-সরকারি (ডিও) পত্রের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়, ১৯০৮ সালে প্রতিষ্ঠিত আনন্দমোহন কলেজ ময়মনসিংহ বিভাগের উচ্চশিক্ষার অন্যতম প্রধান বিদ্যাপীঠ। বর্তমানে কলেজটিতে প্রায় ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং ২২টি বিষয়ে পাঠদান করা হয়।

এতে আরও বলা হয়, শুধু ময়মনসিংহ নয়, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার বিপুলসংখ্যক শিক্ষার্থীও এ কলেজে পড়াশোনা করেন। এছাড়া রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার অনেক মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীও উচ্চশিক্ষার জন্য এই কলেজে আসেন।

এ অবস্থায় আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টার একান্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অর্থ ও পরিকল্পনা-সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; তারা সমান মর্যাদার নাগরিক: প্রিন্স

আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ আগুন, নিহত ১১

17 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আনন্দমোহন কলেজ: ময়মনসিংহ পাচ্ছে আরো একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়

পোষ্টের সময় : ১২:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬