০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ঈদের দিন আনন্দ মিছিল ও মেলার আয়োজন হবে – উপদেষ্টা আসিফ

  • RA
  • পোষ্টের সময় : ০৭:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৩৩৭ ভিউ :

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীবাসীর ঈদ উদযাপনকে আরও আনন্দময় ও উৎসবমুখর করে তুলতে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে, ঈদের দিন বিশেষ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য ‘ঈদ আনন্দ মিছিল’। এছাড়াও, ঈদগাহ মাঠের পাশে এক বিশেষ মেলার আয়োজন করা হবে।

রবিবার (২৩ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয় জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

উপদেষ্টা বলেন, ‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই। এবারের ঈদকে নগরবাসীর জন্য আরো সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কমবেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।’

তিনি বলেন, ‘এই উদ্যোগের অংশ হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্য মেলার পুরাতন মাঠ) ঈদের জামাত হবে। ঠিক গ্রামের ঈদগাহের পাশে যেমন ছোট মেলা বসে তেমনি মেলা থাকবে দিনব্যাপী। নামাজের পরে হবে ঈদ আনন্দ মিছিল। আনন্দ পূর্ণ ও বর্ণাঢ্য একটি মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজনের কোনো অংশেই ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না। মিছিলটি জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে।’

তিনি আরো বলেন, ‘আসুন নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। এবারের ঈদটা একসাথে উদযাপন করি। নগরবাসীর স্বতস্ফুর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। অগ্রিম ঈদ মোবারক।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মুক্তাগাছায় অবৈধ সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৫ লাখ ডলার সহায়তা দেবে কানাডা

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাজধানীতে ঈদের দিন আনন্দ মিছিল ও মেলার আয়োজন হবে – উপদেষ্টা আসিফ

পোষ্টের সময় : ০৭:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫