১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমামের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের নান্দাইলে বৃদ্ধাশ্রমের প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় মসজিদের ইমাম মো. রুবেল মিয়া (৩০) এর বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় শুক্রবার (২ অক্টোবর) মামলা দায়ের করেন, চর বেতাগৈর মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম।

এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী প্রতিবন্ধী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত ইমাম মো. রুবেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। ইমাম রুবেল মিয়া উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি স্থানীয় চৈতনখালী একটি মসজিদে ইমামতি করেন।

মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত ইমাম বৃদ্ধাশ্রমের নারী-পুরুষদের প্রায়ই সেবা করতে আসতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি বৃদ্ধাশ্রমে প্রবেশ করেন। এক পর্যায়ে বৃদ্ধাশ্রমে থাকা প্রতিবন্ধী নারীকে একটি রুমে নিয়ে ধর্ষণ করেন। ওই সময় নারী চিৎকার শুরু করলে বৃদ্ধাশ্রমে থাকা অন্যরা এসে ইমামকে আটক করেন এবং লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত ইমাম রুবেল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী জানান, এই ইমাম আগেও একাধিকবার তার সাথে এমন করেছে।

আটকের পর অভিযুক্ত ইমাম জানান- তিনি বৃদ্ধাশ্রমে নারী পুরুষদের সেবার জন্য প্রায়ই আসতেন। তবে তিনি ধর্ষণ করেননি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, প্রথমে ধর্ষণচেষ্টা মনে হলেও ভুক্তভোগী নারী জানিয়েছে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইয়াবা আনতে অস্বীকৃতি, বাক্‌প্রতিবন্ধী রাজমিস্ত্রির ওপর হামলার অভিযোগ

বকশীগঞ্জে সাবেক মেয়র নজরুলের উদ্যোগে ১২টি পূজামণ্ডপে অর্থ সহায়তা প্রদান

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমামের বিরুদ্ধে মামলা

পোষ্টের সময় : ০৯:৪২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬