০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ)প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

শনিবার (২৯ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।

ড. ইউনূস বলেন, চাকরি দাসপ্রথার চলমান ধারা। তবে মানবসত্তা স্বাধীন। তাই তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে। তা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ দরকার।

ড. ইউনূস আরও বলেন, প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে প্রবেশ করার। তবে চাকরি একটি ভুল ধারণা। চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহে বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মৃত্যু

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

পোষ্টের সময় : ০৩:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫