১১:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দুয়া ও তারাকান্দায় বিএনপির র‍্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া ও ময়মনসিংহের তারাকান্দায় পৃথকভাবে র‍্যালি ও আলোচনা সভা করেছে বিএনপি। দুই উপজেলার কর্মসূচিতে দলটির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন।

রোববার (৮ নভেম্বর) বিকেলে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে উপজেলা বিএনপির উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের খোঁজখবর নেওয়া সবার নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এ দিনে সিপাহি-জনতার ঐক্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

অন্যদিকে, একই দিন বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার দক্ষিণ বাজার থেকে র‍্যালিটি শুরু হয়ে উত্তর বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস ছালাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, আসাদুল হক মণ্ডল, রাসেল মণ্ডল, আসাদ মণ্ডল, অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল, শামীম তালুকদার ও রাকিব তালুকদার।

এ ছাড়া উপজেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি ও সদস্যসচিব নিশাদ আহম্মেদ সাদ্দামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে তারাকান্দার চৌধুরী অটো রাইসমিল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক তাৎপর্য তুলে ধরেন।

দুই উপজেলার পৃথক কর্মসূচিতে বিএনপির নেতারা দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যারা অন্য দেশের তাঁবেদারি করে, তারাই ৭ নভেম্বরের চেতনাকে ভয় পায়: প্রিন্স

মদনে নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল কৃষকের অর্ধগলিত লাশ

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দুয়া ও তারাকান্দায় বিএনপির র‍্যালি

পোষ্টের সময় : ১০:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬