১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে বাকৃবি ছাত্রদল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘর্ষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং ও শিক্ষার্থী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. শোয়াইব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যেসব নেতাকর্মী ক্যাম্পাসে কিংবা ক্যাম্পাসের বাইরে সংঘর্ষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং ও শিক্ষার্থীদের ওপর নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে, তাঁদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও নির্ভরযোগ্য প্রমাণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি তথ্য-প্রমাণ সরবরাহের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে কারও কাছে তথ্য বা প্রমাণ থাকলে তা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের কাছে সরবরাহ করতে হবে। প্রাপ্ত তথ্য ও প্রমাণ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জানিয়েছে, তারা প্রতিহিংসা কিংবা হয়রানির রাজনীতিতে বিশ্বাসী নয়। তবে অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের দায়মুক্তি বা পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট।

তথ্য-প্রমাণ সরবরাহের জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. শোয়াইবের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে সিম বিক্রি, আটক ১

নান্দাইলে ২৩ বছরের আইনি লড়াইয়ে পাওয়া জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নিষিদ্ধ ছাত্রলীগের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে বাকৃবি ছাত্রদল

পোষ্টের সময় : ০৭:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬