১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণ নিহত

ময়মনসিংহের গৌরীপুরে দেলোয়ার হোসেন দিলু নামের এক ব্যক্তির ছুরিকাঘাতে শাহীন মিয়া (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এই হত্যার ঘটনাটি ঘটেছে। নিহত শাহীন ওই গ্রামের মো. সিরাজুল ইসলাম জিন্নতের ছেলে।

পরিবারের লোকজন শাহীন উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘাতক দেলোয়ার একই গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাজেদা (৩৫) জানান, শাহীন গাছ থেকে সুপারি নিয়ে তাঁর বাড়ির সামনে এলে দক্ষিণ দিক থেকে দেলোয়ার এসে হাতে থাকা লোহার রড দিয়ে তাকে মারধর শুরু করেন। শাহীন চিৎকার করলে দেলোয়ার তার হাতে থাকা ছুরি দিয়ে শাহীনের বুকে ঘাই মারেন। এতে শাহীনের বুক থেকে ফিরিঙ্গি দিয়ে রক্ত বের হতে থাকে। মাজেদা তাঁর শরীরের ওড়না দিয়ে শাহীনের বুক বেঁধে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন ও দেলোয়ারকে ধাওয়া করেন। তাৎক্ষণিকভাবে শাহীন মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয় বাসিন্দা আনিছুল হক জানান, শাহীনের চিৎকার শুনে তিনি এগিয়ে এলে দেলোয়ার ছুরি নিয়ে তাকেও তাড়া করেন, ফলে ভয়ে তিনি বাড়িতে লুকিয়ে পড়েন।

ফারুক আহমেদ জানান, দেলোয়ার দীর্ঘদিন ধরে পাগলামি করে এবং সবসময় তাঁর কাছে ধারালো অস্ত্র থাকে। বিষয়টি তাঁর পরিবারকে জানালেও তাঁরা কর্ণপাত করেননি বলে অভিযোগ করেন ফারুক।

হত্যাকাণ্ডের পর দেলোয়ার নিজ বাড়িতে গিয়ে লুকান। এলাকাবাসী ধাওয়া করলে তিনি তার ঘরের টিনের বেড়া ভেঙে রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় চলে যান। সেখানে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পরে হত্যার খবর শুনে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানেই ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণ নিহত

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণ নিহত

পোষ্টের সময় : ১০:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬