১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গুলি ছুঁড়ে নামাজ শুরুর ঘোষণা, কিশোরগঞ্জের শোলাকিয়ায় ছয় লাখ মুসল্লির ঢল

  • RA
  • পোষ্টের সময় : ০১:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • ৫৫১ ভিউ :

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এবার ঐতিহাসিক এই জামাতে প্রায় ৬ লাখের বেশি মুসল্লি অংশ নেন। এর আগে, গত বছরের ঈদুল ফিতরের নামাজের ৫ লক্ষাধিক মানুষ সমবেত হয়েছিলেন।

জামাত শুরুর ৫ মিনিট, ৩ মিনিট ও ১ মিনিট আগে গুলি ছুঁড়ে নামাজ শুরুর প্রস্তুতি ঘোষণা করা হয়।

সোমবার (৩১ মার্চ) শোলাকিয়ায় জামাত শুরু হয় সকাল ১০টায়। ইমামতি করেন ঈদগাহের নতুন ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

ঈদের জামাতে অংশ নিতে এদিন সকালে দূর-দূরান্ত থেকে মানুষ ঈদগাহে আসে। ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি ট্রেন সকালে মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জে পৌঁছায়। সকাল ৯টার মধ্যেই ঈদগাহ ময়দান লোকে লোকারণ্য হয়ে পড়ে।

উল্লেখ্য, প্রায় আড়াইশো বছরের প্রাচীন শোলাকিয়া ঈদগাহের আয়তন প্রায় ৬ একর। ১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহে এক লাখ ২৫ হাজার বা ‘সোয়া লাখ’ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’, যা এখন শোলাকিয়া নামে পরিচিত।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

ঘানাকে হারাতে পারলো না ইংল্যান্ড

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গুলি ছুঁড়ে নামাজ শুরুর ঘোষণা, কিশোরগঞ্জের শোলাকিয়ায় ছয় লাখ মুসল্লির ঢল

পোষ্টের সময় : ০১:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫