০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক যুগেরও বেশি সময় পর রাজনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ-পাকিস্তান

  • RA
  • পোষ্টের সময় : ১১:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৪১২ ভিউ :

এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তান আবারও রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে। এ মাসের (এপ্রিল) মধ্যেই এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০১২ সালের পর দুই দেশের মধ্যে আর কোনো সংলাপ হয়নি। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তান।

শনিবার (৫ এপ্রিল) প্রকাশিত ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, এই সংলাপ দুই দেশের সম্পর্ক উন্নয়নের চলমান উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। এর মূল লক্ষ্য হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।

প্রতিবেদনে আরও জানানো হয়, এই আলোচনায় পাকিস্তানের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের কমিশন পুনঃচালুর বিষয়টিও আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। তার এই সফরকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সংলাপ বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এনেছে এবং ভারতীয় বলয়ের বাইরে এসে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার পদক্ষেপ নিচ্ছে। এতে সামরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশ চীনের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব গড়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে গুমুরিয়া নদীর ভাঙন রোধে গ্রামবাসীর স্মারকলিপি

নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ১৬২, নিখোঁজ পাঁচ শতাধিক

27 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এক যুগেরও বেশি সময় পর রাজনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ-পাকিস্তান

পোষ্টের সময় : ১১:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫