০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিগুচ্ছ ভর্তিচ্ছুদের সহায়তায় বাকৃবির বিশেষ বাস সার্ভিস

  • RA
  • পোষ্টের সময় : ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৪৪২ ভিউ :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের যাত্রা সহজ করতে বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তা করতে শনিবার তিনটি রুটে সাতটি বাস চলবে। দিঘারকান্দা বাইপাস মোড়, মাসকান্দা বাসস্ট্যান্ড ও কেওয়াটখালী বাইপাস থেকে দুপুর ১২টা ও ১টার দিকে এসব বাস ছাড়বে। পরীক্ষা শেষ হওয়ার পর বিকেল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে তিনটি বাস ওই তিনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

এ বিষয়ে বাকৃবির পরিবহন শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলজারুল আজিজ বলেন, ভর্তি পরীক্ষার সময় ইজিবাইক, রিকশার অপ্রতুলতা দেখা যায়। তখন ভাড়াও কয়েকগুণ বেড়ে যায়। শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কৃষিগুচ্ছ ভর্তিচ্ছুদের সহায়তায় বাকৃবির বিশেষ বাস সার্ভিস

পোষ্টের সময় : ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫