১১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে ২০০ গুমের প্রমাণ মিলেছে

  • RA
  • পোষ্টের সময় : ০৮:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৪২৩ ভিউ :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, প্রায় ২০০টি গুমের ঘটনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার প্রমাণ মিলেছে।

রবিবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯ জনকে হাজির করা হয়, যাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিচারপতি, সচিব, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সেনাবাহিনীর সাবেক সদস্যরা। আদালত আগামী ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত অগ্রগতির প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

প্রধান প্রসিকিউটর জানান, মামলার তদন্ত এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধে শক্ত প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

তাজুল ইসলাম বলেন, “তথ্য-উপাত্তে স্পষ্টভাবে দেখা গেছে যে অভিযুক্তরা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর সহিংসতা চালিয়েছেন।” তদন্তে ভিকটিমদের জবানবন্দি ছাড়াও ভিডিও ও ড্রোন ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হলে তা মূল্যায়ন করে প্রসিকিউশনের জন্য মামলা প্রস্তুত করা হবে এবং পরে অভিযোগ গঠন, শুনানি ও বিচারিক কার্যক্রম শুরু হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে ২০০ গুমের প্রমাণ মিলেছে

পোষ্টের সময় : ০৮:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫