১১:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ

  • RA
  • পোষ্টের সময় : ১২:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৪০৭ ভিউ :

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আজ সোমবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহা রওনা হচ্ছেন। তিনি সেখানে ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশ নেবেন। এই সফরটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এছাড়া, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদও এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন। তারা হলেন—ফুটবল খেলোয়াড় আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী এই সম্মেলনে উপস্থাপনা, প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরা হবে, যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনের উপায় খোঁজা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ

পোষ্টের সময় : ১২:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫