১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে’

  • RA
  • পোষ্টের সময় : ০২:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৪২০ ভিউ :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, “আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে।”

মঙ্গলবার (২২ এপ্রিল) দোহা, কাতারে আয়োজিত আর্থনা শীর্ষ সম্মেলনে তিনি মন্তব্য করেন।

বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আরো বলেন, তরুণরাই ভবিষ্যতের উত্তরাধিকারী, তাই তাদের অবহেলা করা উচিত নয়। তিনি বলেন, যুবসমাজের মধ্যে নাগরিক জাগরণের যে রূপান্তরমূলক শক্তি রয়েছে, তা তিনি নিজে প্রত্যক্ষ করেছেন—যা অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নে সহায়তা করে।

কাতারে পৌঁছালে প্রফেসর ইউনূসকে লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয়। কাতার সরকারের প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিনি এই সফরে অংশ নিয়েছেন। সম্মেলনে যোগদানের পাশাপাশি আমিরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে’

পোষ্টের সময় : ০২:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫