০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলো সোনার দাম

  • RA
  • পোষ্টের সময় : ০৮:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ৪৭৫ ভিউ :

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৫,৩৪২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।

বুধবার (২৩ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিকেল ৪টা ১৫ মিনিট থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার কারণে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী:

২২ ক্যারেট সোনা: ১,৭২,৫৪৬ টাকা

২১ ক্যারেট সোনা: ১,৬৪,৬৯৬ টাকা

১৮ ক্যারেট সোনা: ১,৪১,১৬৯ টাকা

সনাতন পদ্ধতির সোনা: ১,১৬,৭৮০ টাকা

উল্লেখ্য, আগের দিন (মঙ্গলবার) বাজুস প্রতি ভরিতে সর্বোচ্চ ৫,৩৪২ টাকা বাড়িয়েছিল। সেই অনুযায়ী ২২ ক্যারেট সোনার দাম ছিল ১,৭৭,৮৮৮ টাকা, ২১ ক্যারেট ১,৬৯,৮০৫ টাকা, ১৮ ক্যারেট ১,৪৫,৫৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১,২০,৫১২ টাকা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, প্রভাব পড়েছে শিল্পাঞ্চলেও

ইসলামী আন্দোলনের ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটি ঘোষণা

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কমলো সোনার দাম

পোষ্টের সময় : ০৮:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫