০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘বেশি চাপাচাপি করলে আইএমএফ থেকে বের হয়ে আসব’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, ‘৫ আগস্ট পট পরিবর্তনের পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। যেখানে আমাদের রিওয়ার্ড (পাওয়ার) পাওয়ার কথা, সেখানে পানিশম্যান্ট (শাস্তিমূলক) ব্যবস্থা নেওয়ার মতো অবস্থা তৈরি করা হচ্ছে। বেশি চাপাচাপি করলে, মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি, আমরা আইএমএফ থেকে বের হয়ে আসব।’

আজ শনিবার (৩ মে) রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে ড. আনিসুজ্জামান এসব কথা বলেন।

ড. আনিসুজ্জামান বলেন, ‘আইএমএফ থেকে ঋণ নেওয়ার অর্থই হচ্ছে আইসিইউতে যাওয়ার মতো অবস্থা। আইসিওতে যাওয়ার মতো অবস্থা কে তৈরি করেছে? কারা দেশের অর্থনীতিকে রুগ্ণ করেছে?’

তিনি আরও বলেন, ‘বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশের অর্থনীতির সে সংকটাপণ্ন অবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এখন কেন আমরা আইসিইউতে থাকব? এখন যদি বেশি চাপাচাপি করে তাহলে আমরা আইএমএফের ঋণের শর্ত থেকে বের হয়ে আসব।’

বিভিন্ন দাতাগোষ্ঠির সহযোগিতার নির্ভরশীলতা থেকে বের হয়ে আসা প্রয়োজন বলেও মত দেন প্রধানর উপদেষ্টার বিশেষ সহকারী।

ড. আনিসুজ্জামান বলেন, ‘আমরা এলডিসি থেকে বের হয়ে আসব—এটি সরকারের সিদ্ধান্ত। বলা হচ্ছে, এলডিসি থেকে বের হয়ে আসলে আমাদের তৈরি পোশাক খাত সংকটে পড়বে। ১৯৭৯ সালে গার্মেন্টসের যাত্রা শুরু করেছি। এখনো যদি বলা হয়, আমরা সংকটে পড়ব, তাহলে আমরা কবে ঘুরে দাঁড়াব? সবাইকে নিয়ে সংকট মোকাবিলা করা হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

ইউক্রেনের স্কুলভবনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, নিখোঁজ ৫০

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘বেশি চাপাচাপি করলে আইএমএফ থেকে বের হয়ে আসব’

পোষ্টের সময় : ১২:৫৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫