০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলে এলো দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

ঈদুল ফিতরের আগে দেশে রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স প্রবাহের পর এপ্রিল মাসজুড়ে রেমিট্যান্সের ধারা অব্যাহত ছিল। সদ্য সমাপ্ত এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২.৭৫ বিলিয়ন ডলার (২৭৫ কোটি ২০ লাখ ডলার), যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে চিহ্নিত হয়েছে।

বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এই অর্থের পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি ৪০ লাখ টাকা। গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৯ কোটি ১৭ লাখ ডলার বা ১১১৯ কোটি টাকারও বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিলের তুলনায় এবার ৭০ কোটি ডলার বেশি এসেছে। ২০২৪ সালের এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশে মোট ২ হাজার ৪৫৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। আর ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৯৯২ কোটি ডলার। অর্থাৎ, এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫৪২ কোটি ডলার, যা প্রবৃদ্ধির হারে প্রায় ২৮.৩০ শতাংশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, প্রভাব পড়েছে শিল্পাঞ্চলেও

ইসলামী আন্দোলনের ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটি ঘোষণা

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এপ্রিলে এলো দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

পোষ্টের সময় : ০৭:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫