১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময়কে

চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে।

সোমবার (৫ মে) চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন শুনানি শেষে পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি জানান, পুলিশ চিন্ময়কে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। নিরাপত্তাজনিত কারণে তাকে আদালতে হাজির না করে ভার্চুয়াল মাধ্যমে জেলখানা থেকে সংযুক্ত করা হয়।

জানা গেছে, কোতোয়ালি থানায় দায়ের হওয়া চারটি মামলায় চিন্ময় অভিযুক্ত। এর মধ্যে একটি মামলায় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এবং বাকি তিনটিতে পুলিশের কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। সোমবার হত্যা মামলার শুনানি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এবং বাকি তিন মামলার শুনানি হবে মঙ্গলবার।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তবে এ নির্দেশের পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি করে চিন্ময়ের অনুসারীরা। তারা প্রায় তিন ঘণ্টা প্রিজন ভ্যান আটকে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে লালদিঘী থেকে কোতোয়ালি এলাকায়। ওই সংঘর্ষের মধ্যেই আইনজীবী আলিফ নৃশংসভাবে খুন হন। পরে নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময়কে

পোষ্টের সময় : ১১:৫৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫