বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন। তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি দেশে ফিরছেন। প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।
বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নিয়ে যাওয়া হবে তাকে। এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হলে গত ৮ জানুয়ারি একই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য।





















