১১:১৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় শিশুকে ধর্ষণ চেষ্টা, অটো চালক আটক

আটক মাসুম মিয়া

নেত্রকোনার আটপাড়ায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাসুম মিয়া (৪৪) নামে  এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

রোববার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ব্রুজের বাজার সংলগ্ন  এলাকায় সুরেশের জঙ্গল নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী অটোরিকশা চালক মাসুম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক অটোরিকশা চালক মাসুম  উপজেলার পালপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।

ভুক্তভোগী  শিশুটি উপজেলার বানিয়াজান ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।  ওই শিশু স্থানীয় একটি মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশু প্রতিদিনের মতো মাদরাসায় পড়া শেষে বাড়ি ফিরছিল। এ সময় সে মাসুম মিয়ার অটোরিকশায় ওঠে। অভিযুক্ত চালক শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি নির্জন জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় অটো চালককে ধরে পিটিয়ে  পুলিশে সোপর্দ করে।

এ ঘটনার রাতে শিশুটির বাবা বাদী হয়ে অটোরিকশা চালক মাসুম মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত মাসুম মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে  সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আটপাড়ায় শিশুকে ধর্ষণ চেষ্টা, অটো চালক আটক

পোষ্টের সময় : ০১:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫