১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের ক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • অনলাইন ডেস্ক :
  • পোষ্টের সময় : ০৩:৫০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৪৬২ ভিউ :

সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে ধান কাটার সময় ধানের ক্ষেত্রে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার বাকসার হাওরে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক জাকির হোসেন (৩৫) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে জামালগঞ্জে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত শুরু। এসময় এই উপজেলার বাকসার হাওরে নিজের জমির ধান কাটছিলেন কৃষক জাকির হোসেন।

ধান কাটার একপর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। সেখানে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হাওরে নিজের জমির ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এরই মধ্যে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ধানের ক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পোষ্টের সময় : ০৩:৫০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫