পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ছুটির বিষয়টি জানিয়ে পোস্ট দেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি ছুটির খবরটি নিশ্চিত করেন।
এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেও সরকার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করেছিল। তখন পূর্বঘোষিত পাঁচ দিনের সঙ্গে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি যুক্ত হয়। ওই সময় ঈদের ছুটির ঠিক দুই দিন আগে ছিল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি, আর ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছিল অফিস খোলা।





















