০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এনসিপির অবস্থান, পুলিশি নিরাপত্তা জোরদার

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১২:২৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ৪৭৪ ভিউ :

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর আহ্বানে রাজধানীর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকশ বিক্ষোভকারী।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির ডাক হাসনাত আব্দুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রাত পৌনে ১০টার দিকে একটি পোস্টের মাধ্যমে দেন।

তিনি লিখেছেন, “গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সাথে আমরা নাই।”

এদিকে যমুনায় প্রবেশের সব পথ বন্ধ করে দিয়েছে পুলিশ। কাকরাইল মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এবং মিন্টু রোডের মোড় থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ছোট ছোট মিছিলগুলোকে এলাকা প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কোনো রিকশা, মোটরসাইকেল বা গাড়িকে ব্যারিকেডের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বুধবার রাতে দেশ ছাড়ার পর থেকেই জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা সক্রিয়ভাবে আন্দোলন শুরু করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এনসিপির অবস্থান, পুলিশি নিরাপত্তা জোরদার

পোষ্টের সময় : ১২:২৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫