০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ দেখে পুকুরে ঝাঁপ দিলেন ইউপি সদস্য

  • অনলাইন ডেস্ক
  • পোষ্টের সময় : ০১:৫০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৩৯৩ ভিউ :

কক্সবাজার শহরের খুরুশকুল এলাকায় গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়েছেন আবু বক্কর ছিদ্দিক বাবুল (৪২) নামে এক ইউপি সদস্য। তবে এতেও শেষ রক্ষা হয়নি তার। সোমবার ( ১২ মে) বিকেল ৩টার খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দিক বাবুল খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ঘোনারপাড়া এলাকার মৃত আমীর হামজার ছেলে।

অভিযানে যাওয়া কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, নারী নির্যাতন মামলায় খুরুশকুল ইউনিয়নের ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুলকে গ্রেপ্তার করতে যায় পুলিশের একটি দল। বিষয়টি টের পেয়ে ইউপি সদস্য পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। পরে সেখান থেকে তুলে তাকে গ্রেপ্তার করা থানায় আনা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, নারী নির্যাতন মামলার আসামি ওই ইউপি সদস্য গ্রেপ্তার এড়াতে পুকুরে নেমে পড়েন। পরে অনেকক্ষণ পরে পুকুর থেকে তাকে তুলে আনা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পুলিশ দেখে পুকুরে ঝাঁপ দিলেন ইউপি সদস্য

পোষ্টের সময় : ০১:৫০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫