১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ভটভটি উল্টে যুবক নিহত

জামালপুরের বকশীগঞ্জে ইঞ্জিন চালিত ভটভটি উল্টে রাকিব হাসান (১৮) এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বকশীগঞ্জ-জামালপুর সড়কের টানা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকিব হাসান নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর দাড়িপুরা এলাকার শাহা আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, রাকিব হাসান ভটভটি চালিয়ে ঝগড়ার চর এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া টানা ব্রিজ এলাকায রাস্তার ওপর একটি গরু দৌড়ে এলে গরুকে বাঁচাতে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায় এবং রাকিব গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যান। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে রাকিব হাসান মৃত্যু বরণ করেন। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে ভটভটি উল্টে যুবক নিহত

পোষ্টের সময় : ০৩:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫