০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৎস্য ভবন মোড় অবরোধ, কাকরাইলে ইশরাকের সমর্থকদের জমায়েত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলন জোরদার হয়েছে। সরকারের নির্ধারিত সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসায় তাঁর সমর্থকেরা বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ শুরু করেছেন।

সকাল ১০টার কিছু পর ইশরাক হোসেনের সমর্থকেরা ঢাকাবাসী ব্যানারে মৎস্য ভবন মোড়ে জড়ো হয়ে পথ অবরোধ করেন, ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। একই সময় নগর ভবনের সামনেও বিক্ষোভ চলছিল, যেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নিয়েছেন।

এর আগে মঙ্গলবার ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে সাবেক সচিব ও আন্দোলনের সমন্বয়কারী মশিউর রহমান জানান, বুধবার সকাল ১০টা পর্যন্ত সরকারকে সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, প্রয়োজনে ঢাকাও অচল করে দেওয়া হবে।

বেলা সাড়ে ১১টার দিকে কাকরাইল মোড়ে যমুনা ভবনের প্রবেশপথের কাছে ইশরাক হোসেনের হাজারো সমর্থক জড়ো হন। এর অন্তত ২০ মিনিট আগে পুলিশ সেখানে যাওয়া পথ আটকে দেয়।

নগর ভবনের সব ফটকে তালা ঝুলছে বলে জানিয়েছেন কর্মচারীরা। এতে করে নাগরিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। স্থানীয় সরকার বিভাগের কার্যালয়ও বন্ধ রয়েছে গত ১৪ মে থেকে, যখন থেকে আন্দোলন শুরু হয়। উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও ওই দিন থেকে অফিসে যাচ্ছেন না।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আল্টিমেটামের পর প্রতিশ্রুতি না আসায় আজকের কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মৎস্য ভবন মোড় অবরোধ, কাকরাইলে ইশরাকের সমর্থকদের জমায়েত

পোষ্টের সময় : ০১:২৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫