০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত’

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১২:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৩৭৫ ভিউ :

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হওয়া উচিত। দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।

বুধবার (২১ মে) ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন।

জেনারেল ওয়াকার বলেন, ‘নির্বাচন নিয়ে আমার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে জনগণের নির্বাচিত প্রতিনিধি। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কর্মকাণ্ডে জড়াবে না, যা জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে।’

‘মব ভায়োলেন্স’ বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ সহিংসতার বিষয়ে জেনারেল ওয়াকার বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী আরও কঠোর অবস্থান নিচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে সহিংসতা আর সহ্য করা হবে না।’

সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, কী সংস্কার হচ্ছে, কীভাবে হচ্ছে, এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত’

পোষ্টের সময় : ১২:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫