রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন কেন দেওয়া হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের হওয়া এসব মামলায় বুধবার (২১ মে) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সরকারকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
জামিন আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও ব্যারিস্টার খুররম শাহ মুরাদ।





















