বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শাখা আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন জেলা কমিটি।
এতে বীরমুক্তিযোদ্ধা মো: নূরুল হক ভূঞাকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল কদ্দুস খন্দকার ( লালচান)কে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা এখলাছ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ মোখলেছুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আবতাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনজিল মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হেকিম মাস্টার।
এই কমিটি অনুমোদন দিয়েছেন জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক।





















