১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশি

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৪৩৩ ভিউ :

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আহতরা হলেন—শ্যামপুর এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলাম (২৮) ও মো. আজাদ হোসেন (২৬)। তারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তারা শঙ্কামুক্ত থাকলেও পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে ছয়জন ব্যক্তি খাদলা সীমান্ত এলাকা দিয়ে ভারতের প্রায় দেড়শ গজ ভেতরে প্রবেশ করলে টহলরত বিএসএফ সদস্যরা ছররা গুলি ছোড়ে। গুলিতে রবিউল ও আজাদ আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু, মসলা ও কসমেটিকসসহ বিভিন্ন ভারতীয় পণ্যের চোরাচালান বেড়েছে। বিজিবি নিয়মিত অভিযান চালালেও চোরাকারবারিরা নানা কৌশলে তৎপর রয়েছে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জিয়াউর রহমান জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের অবৈধ অনুপ্রবেশ রোধে সচেতনতামূলক কার্যক্রম চালু রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশি

পোষ্টের সময় : ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫