১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর প্রেসক্লাবের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ঐতিহ্যবাহী শিবপুর প্রেসক্লাবের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার রাতে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনের হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কাকন রেজা।

এসময় ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে নানা কর্মযজ্ঞ ও প্রতিকুলতা নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি রফিক মজিদ, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ জোবায়দুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, নির্বাহী সদস্য জুবায়ের রহমান সহ অন্যান্য উপস্থিত সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা আগামী দিনে প্রেসক্লাবকে আরো শক্তিশালী এবং ইতিপূর্বের কয়েকটি কমিটির মতো কোন রাজনৈতিক দলীয় লেজুড়বৃত্তি না করে কেবলমাত্র সাংবাদিকদের কল্যাণে কাজ করার জন্য এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করা হয়। সেই সাথে পিছিয়ে থাকা শেরপুর জেলাকে এগিয়ে নিতে লেখনীর মাধ্যমের পাশাপাশি গঠনমূলক দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে শেরপুরবাসীকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোচনা সভার শেষে ৪৫ বছর পূর্তি ও ৪৭ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও উপস্থিত সকল সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেরপুর প্রেসক্লাবের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পোষ্টের সময় : ০১:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫