১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় কামরুজ্জামান (৫০) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এনজিও’র কিস্তিসহ বিভিন্ন ঋণের চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা স্থানীয়দের।

সোমবার (২৬মে) সকালে উপজেলার দেউলাবাড়ী গ্রামের নিজ বাড়ির পিছনের একটি গাছের ডাল থেকে কামরুজ্জামানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের জয়েন উদ্দিনে ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

এলাকাবাসি জানায়, গত বছরের ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আর্থিক টানাপোড়েনে ছিলেন কামরুজ্জামান। সম্প্রতি এনজিও কর্মচারী ও স্থানীয় পাওনাদাররা ঋণের টাকা পরিশোধের জন্য তাকে ও তার পরিবারকে মানসিক চাপ দিচ্ছিলেন। রোববার রাত ১০টা পর্যন্তও পাওনাদাররা তার বাড়িতে অবস্থান করে টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ ও হুমকি ধামকি দিয়েছেন। হয়তো ঋণ পরিশোধ করতে না পেরে লজ্জা ও মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলেও ধারণা স্থানীয়দের।

নিহতের স্ত্রী জানান, ঋণের চাপেই তার স্বামী আত্মহত্যা করেছে। গত কিছুদিন যাবৎ এনজিও কর্মচারী ও স্থানীয় পাওনাদাররা ঋণের টাকার জন্য চাপ দেয়। চাপ সইতে না পেরে তার স্বামী হয়তো এমন মৃত্যুর পথ বেঁচে নিয়েছেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঘাটাইলে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

পোষ্টের সময় : ০৭:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫