০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০১:৩৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৪৯৯ ভিউ :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ’ ও গণতান্ত্রিক ছাত্রজোটের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের পরিবহন চত্বর ও শহীদ বুদ্ধিজীবী চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল এবং শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চের ‘শাহবাগীদের বিচারের’ দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল চলছিল। এ সময় উভয় পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

শাহবাগবিরোধী মিছিল থেকে ‘শাহবাগীদের বিচারের’ দাবিতে ‘শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রফ্রন্টের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। সংগঠনটির আহ্বায়ক রাকিবুল ইসলাম অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে মশাল নিয়ে হামলা চালায় ছাত্রজোটের কর্মীরা।

অন্যদিকে ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, জামায়াত নেতা আজহারের মুক্তির প্রতিবাদে তারা শান্তিপূর্ণ মিছিল করছিলেন। সেই মিছিলে শাহবাগবিরোধী মঞ্চের কর্মীরা হামলা চালান। তিনি দাবি করেন, হামলায় শিবিরের নেতাকর্মীরাও অংশ নেয়।

ঘটনার পর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাস ও হামলার অভিযোগ এনে প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান, অর্থদণ্ড ১ লাখ টাকা

যুদ্ধের প্রস্তুতি জোরদারে বাহরাইনে ৬ মুসলিম দেশের সামরিক মহড়া

30 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

পোষ্টের সময় : ০১:৩৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫