১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে আশা মনি (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশা মনি ওই এলাকার মঞ্জুরুল হকের মেয়ে। সে স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় পড়াশুনা করতো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে আশা মনি গোসল করতে পুকুরের পানিতে নামে। কিছু সময় পর অন্য শিশুরা আশা মনিকে পানিতে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজমুল হুদা বলেন, নিহত আশা মনির লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

পোষ্টের সময় : ০৪:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫