১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানববন্ধনে হামলা, নারীকে লাথি মারার ছবি ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৩:৪৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৪২৮ ভিউ :

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে চট্টগ্রামে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রজোটের অন্তত ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন, যাদের একজনকে লাথি মারার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেলে দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, গণতান্ত্রিক ছাত্রজোট মানববন্ধনের আয়োজন করে। একই সময়ে সেখানে শাহবাগবিরোধী ঐক্যের কর্মীরাও উপস্থিত হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই উত্তেজনায় গণতান্ত্রিক ছাত্রজোটের বেশ কয়েকজন আহত হন।

তাদের মধ্যে গুরুতর আহত তিনজন হলেন- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সভাপতি রিপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস সিকু এবং অর্থ সম্পাদক সুদীপ্ত গুহ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে নারীকে লাথি দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবকের পরিচয় পাওয়া গেছে। আকাশ চৌধুরী নামে ওই যুবক সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তবে তিনি জামায়াতের কোনো পদে নেই হলে নিশ্চিত করেছেন দলটির একাধিক নেতা। যদিও আকাশ চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে আকাশ চৌধুরীর বিরুদ্ধে নগরের মুরাদপুরে সুন্নিদের কর্মসূচিতে হামলার অভিযোগ ছিল।

ছাত্রজোটের নেতাকর্মীরা অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। এ সময় অতর্কিতে শিবির সংশ্লিষ্ট একটি গোষ্ঠী তাদের ওপর হামলা চালায়। হামলার পর মানববন্ধন বন্ধ করতে বাধ্য হন তারা। পরবর্তী সময়ে তাদের ব্যবহৃত ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে শাহবাগবিরোধী মঞ্চের অংশগ্রহণকারীরা দাবি করেন, বামপন্থী সংগঠনগুলো আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছে এবং তারা এটিএম আজহারের ন্যায়বিচারকে মেনে নিতে পারছে না।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মানববন্ধনে হামলা, নারীকে লাথি মারার ছবি ভাইরাল

পোষ্টের সময় : ০৩:৪৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫