১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরে অগ্নিকাণ্ডে পুড়ে গেল পর্যটকবাহী হাউসবোট

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১০:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৪৯১ ভিউ :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে একটি পর্যটকবাহী হাউসবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে ট্যাকেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি; নৌকাটিতে থাকা ১৩ জন পর্যটক অগ্নিকাণ্ডের শুরুতেই নিরাপদে নেমে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আগত ‘রাহাবার’ নামের হাউসবোটটি সুনামগঞ্জ শহর থেকে যাত্রা শুরু করে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, যাদুকাটা নদীসহ বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে নীলাদ্রি লেকে নোঙর করেছিল। রাতের খাবার প্রস্তুতের সময় হাউসবোটের বাবুর্চি গ্যাস সিলিন্ডারের লিকেজের কারণে আগুন ধরে যায়।

তবে স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব হোসেন জানান, ঘটনার সূত্রপাত হয় ইঞ্জিনের জেনারেটর থেকে। আগুন দ্রুত ফুয়েল ট্যাংকে ছড়িয়ে পড়ে এবং এর পরপরই রান্নাঘরের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে হাউসবোটটির স্টিলের কাঠামো ছাড়া বাকি সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এসআই আবির দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং কেউ হতাহত হননি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

টাঙ্গুয়ার হাওরে অগ্নিকাণ্ডে পুড়ে গেল পর্যটকবাহী হাউসবোট

পোষ্টের সময় : ১০:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫