০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ নয়: ফারুকী

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৩:৫৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৩৭৪ ভিউ :

জিয়াউর রহমানকে বিএনপি একক সম্পদ ভাবা ঠিক নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (৩০ মে) রাতে চট্টগ্রামে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জিয়াউর রহমানকে নিয়ে অনুষ্ঠানে শুধু বিএনপির লোকজন কথা বলবে— শুরু থেকে চেয়েছিলাম এটা যেন না হয়। জিয়াউর রহমানকে বিএনপির একক সম্পদ- এটা ভাবা ঠিক না। যে মিসটেক আওয়ামী লীগ করেছিল। আশাকরি সে মিসটেক থেকে বিএনপি দূরে থাকবে।

তিনি আরও বলেন, আমরা অল্প কিছুদিনের সরকার। আমাদের পক্ষে অনেক বড় পরিবর্তন আনা সম্ভব না। নববর্ষ শুধু বাঙ্গালীরা পালন করে না, চাকমা, মারমা, গারো সহ অনেক জনগোষ্ঠী পালন করে। আমরা তাদের সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করেছি। এবারের বৌদ্ধ পূর্ণিমায় ঢাকাসহ পাঁচটি জায়গায় সাংস্কৃতিক উৎসব হচ্ছে।

সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ নয়: ফারুকী

পোষ্টের সময় : ০৩:৫৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫