০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেজর সিনহা হত্যা মামলার রায় আজ

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১০:০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৪২৭ ভিউ :

অবসরপ্রাপ্ত মেজর মো. রাশেদ খান সিনহা হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স এবং তাদের দায়ের করা আপিলের রায় আজ সোমবার ঘোষণা করবেন হাইকোর্ট।

বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৯ মে শুনানি শেষে আজকের দিন রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন।

মামলার শুনানি শুরু হয় গত ২৩ এপ্রিল পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার। অন্যদিকে, আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, শেখ মো. জাহাঙ্গীর আলম এবং দুলাল মল্লিক।

শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, মেজর সিনহা গাড়ি থেকে নেমে নিরস্ত্র অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাকে প্রথমে দুইবার ও পরে আরও দুইবার গুলি করা হয়। এরপর গলায় চাপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। রাষ্ট্রপক্ষের মতে, এটি ছিল পূর্বপরিকল্পিত ঠান্ডা মাথার খুন, যা গোটা জাতিকে নাড়া দিয়েছে।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। এই ঘটনায় দায়ের করা মামলার রায়ে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত দুইজনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন এবং সাতজনকে খালাস দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব এবং মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন।

মামলার রায়ের পর সব নথি হাইকোর্টে পাঠানো হয় এবং দণ্ডপ্রাপ্ত আসামিরা পৃথকভাবে আপিল করেন। পেপারবুক প্রস্তুতিসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি শুনানির জন্য বর্তমান বেঞ্চে পাঠানো হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মেজর সিনহা হত্যা মামলার রায় আজ

পোষ্টের সময় : ১০:০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫